শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে সিএনজি স্ট্যান্ডে চলছে চাঁদাবাজি, কঠোর হুশিয়ারি এমপির সবুজ


সদরুল আইন (গাজীপুর প্রতিনিধি)
DhakaReport24.com || 2022-09-10 18:54:45
শ্রীপুরে সিএনজি স্ট্যান্ডে চলছে চাঁদাবাজি, কঠোর হুশিয়ারি এমপির সবুজ

গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন অটো স্ট্যান্ডে সিরিয়াল দেওয়ার নামে চলছে নতুন মোড়কে চাঁদাবাজি।উপেক্ষিত হচ্ছে গাজীপুর-৩ আসনের এমপির কঠোর হুশিয়ারি।

২০১৪-১৮ সাল পর্যন্ত গাজীপুর-৩ আসনের বিভিন্ন জনপদে বাস ট্রাক,রিকসা,ইট বালির লরি,সিএনজি স্টেশনগুলো থেকে রাজনৈতিক নির্দেশনায় রশিদের মাধ্যমে চাঁদা আদায় করা হত।ঘর থেকে রিকসা ভ্যান নিয়ে বের হলেই নির্দিষ্ট অংকের টাকা পরিশোধ করে রাস্তায় নামতে হত।এ নিয়ে বহু অপ্রীতিকর পরিস্থিতি ও নির্যাতন,হামলা মামলার রেকর্ড ছিল এ অঞ্চলে। এক সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছিল।

একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজের কঠোর হুশিয়ারিতে থেমে যায় চাঁদাবাজি।কিন্তু সেই চাঁদাবাজি এখন নতুন মোড়কে আবার ফিরে এসেছে।এ যেন নতুন বোতলে পুরনো মদের মত গতরাতে সরেজমিন পরিদর্শণকালে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার  অটো চালকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রীপুর রেল গেট,বাস স্ট্যান্ড, গড়গড়িয়ার অটো স্ট্যান্ড,মাওনা ওভারব্রীজ এলাকাসহ বরমী, কাওরাইদসহ সর্বত্র অটো প্রতি কোথাও ২০ টাকা আবার কোথাও ১০ টাকা হারে সিরিয়ালের নামে নিয়মিত আদায় করা হচ্ছে।

আগে রাজনৈতিক ছত্রছায়ায় রশিদের মাধ্যমে অধিক টাকা চাঁদা আদায় করা হত।টাকা না দিলে চালানো হত অকথ্য নির্যাতন।এখন সেই অবস্থা না থাকলেও প্রতিদিন ক্ষ্যাপ প্রতি বিভিন্ন এলাকায় ঢুকলেই এই টাকা সিরিয়ালের নামে দিতে হয়।এসব সিরিয়াল বানিজ্যের সাথে রয়েছে এলাকার প্রভাবশালীচক্র।যাদের রাজনৈতিক পরিচয়ও রয়েছে।তারা পিছনে থেকে তাদের নিয়োজিত লোক দিয়ে এসব টাকা আদায় করে নিজেরা ভোগ করে থাকেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/রাব্বি /আরএএম