শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে প্রাইভেটকার-রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত এক


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-08 21:55:30
গাজীপুরে প্রাইভেটকার-রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত এক

গাজীপুর মহানগরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন রিকশাভ্যানের চালক। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাস্টার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সদর থানার এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম।

নিহত মো. সিরাজুল ইসলাম (৩৬) বৈদ্যুতিক কাজের ঠিকাদার। আহত মো. বাবুল মিয়া (৪৫) স্থানীয় ভ্যানচালক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানার এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে কিছু পিভিসি পাইপ রিকশাভ্যানে তুলে সিরাজুল ইসলাম মাস্টার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতগামী একটি প্রাইভেটকার রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক বাবুল ও যাত্রী সিরাজুল রাস্তার উপর পড়ে যান।

“পরে প্রাইভেটকারটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিরাজুল ঘটনাস্থলে নিহত এবং বাবুল মিয়া গুরুতর আহত হন।”

খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাজীপুর সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম