শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর সদর উপজেলায় জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-08 16:06:00
গাজীপুর সদর উপজেলায় জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার মিয়া।

ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি জিলাল উদ্দিন জিলালের সঞ্চালনায় গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো.আরিফুর রহমান খান, গাজীপুর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব ও শ্রীপুর পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান মণ্ডল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক এসএম কিবরিয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টি সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, গাজীপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক পার্টির সদস্য নাসির উদ্দিন কাজীসহ আরও অনেক নেতৃবৃন্দ।

 ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম