গাজীপুরের টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানকারী বাংলাদেশ আ.লীগ থেকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গাজীপুরের সর্বস্তরের জনগণ। সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা রোড, ষ্টেশনরোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, আ.লীগ নেতা সাদেক খান, যুবলীগ নেতা খোরশেদ আলম, জসিম মাদবর, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নীরব, সজল সরকার প্রমূখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানকারী বিএনপি-জামাত এজেন্ট, বাংলাদেশ আ.লীগ থেকে বহিষ্কৃত ও বিতর্কিত মেয়র, নব্য মোস্তাক কুলাঙ্গার মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচার চাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম