শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-04 21:24:15
গাজীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেতঝুড়ি এলাকা থেকে সাফিয়া আক্তার (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার হয়। এর আগে, সকালে গ্ৰামের একটি নির্জন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত সাফিয়া ওই গ্ৰামের সাইদুল ইসলামের স্ত্রী। সাইদুল দীর্ঘ দিন ধরে বিদেশে চাকরি করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সাফিয়া পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে ননদের বাড়িতে বেড়াতে যান। 

রোববার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা জানতে পারেন, স্বামীর বাড়ির অদূরে সাফিয়ার মরদেহ পড়ে আছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে এ ব্যাপারে পুলিশ বলছে, প্রতিবেদন হাতে পেলে বলা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।’

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম