শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার


সদরুল আইন - গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-03 17:21:15
গাজীপুরে এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার

গাজীপুরে একটি ভাড়া বাসা থেকে এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কোনাবাড়ি কলেজগেট এলাকার স্থানীয় মিজান মিয়ার বাসা থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান।

মৃত বুলবুলি (৩৪) নওগাঁ জেলার মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয়বাবুর মেয়ে। তার স্বামীর নাম মাসুদ রানা।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, “শুক্রবার রাতে মাসুদ বুলবুলির বোনকে ফোন করে জানায় যে, তোমার বোন অসুস্থ একটু বাসায় যাও। পরে বুলবুলি ওই বাসায় গিয়ে ঘরের দরজায় তালা মারা দেখে।

 এরপর তালা ভেঙে ভেতরে ঢুকে বুলবুলির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি।”

বুলবুলিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তিনি বলেন, বুলবুলির স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম