শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে পুলিশ ‘মাদক কারবারি বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ আটক -২


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-02 23:26:30
গাজীপুরে পুলিশ ‘মাদক কারবারি বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ আটক -২

গাজীপুর সদরে পুলিশ ও ‘মাদক কারবারির’ মধ্যে কথিত বন্দুকযুদ্ধের পর দুই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে; যাদের একজন গুলিবিদ্ধ।

এ সময় ‘মাদক কারবারির’ লোহার পাইপের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে মহানগরীর সদর থানার শ্মশানঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আবু সায়েম নয়ন জানান।

গ্রেপ্তাররা হলেন মো. আব্দুল আজিজ (৪৫) ও মো. সোহেল ওরফে মদন সোহেল (২৭)।

সদর থানায় মামলা করে শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আবু সায়েম নয়ন জানান, গভীর রাতে শ্মশানঘাট ব্রিজ এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয় ‘মাদক ব্যবসায়ীরা’ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এ সময় অজ্ঞাত পরিচয় তিন থেকে চার জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আব্দুল আজিজ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।”

একই সঙ্গে পালিয়ে যাওয়ার সময় ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ সোহেলকে পুলিশ গ্রেপ্তার করে বলে তিনি জানান।

“অভিযানকালে মাদক ব্যবসায়ীর লোহার পাইপের আঘাতে সদর থানার পুলিশ কনস্টেবল মো. শাহীন আহত হয়েছেন।”

এ ঘটনায় মামলা হয়েছে; আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম