শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে চাকরির পরিক্ষা দিতে এসে এক ব্যক্তি নিখোঁজ


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-01 21:26:00
গাজীপুরে চাকরির পরিক্ষা দিতে এসে এক ব্যক্তি নিখোঁজ

গাজীপুরে বেসরকারি একটি কম্পানিতে চাকরির পরীক্ষা দিতে এসে মাহমুদ আলম আরিফ (২৯) নামের এক ব্যক্তি  নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিখোঁজ হওয়া আরিফের স্ত্রী জান্নাত মিশু বলেন, আমার স্বামী মাহমুদ আলম আরিফ গতকাল বুধবার সকাল ৫টা ৪৫ মিনিটের সময় ময়মনসিংহের বাসা থেকে গাজীপুরে একটি লেদার কোম্পানিতে চাকরির পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।  

সকাল ৯টার পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়, এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাই আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-২১।

আরিফের বাসা ময়মনসিংহ শহরের কাচিঝুলী মোড়ে, তার পিতার নাম মৃত জামাল উদ্দিন। আরিফের সঙ্গে গতকাল থেকে যোগাযোগ করতে না পেরে পরিবারের লোকজন ভেঙে পড়েছেন। 

কোনো সহৃয় ব্যক্তি আরিফের খোঁজ পেলে ০১৫৩৩২৫০৪৪৯/০১৯২১৯০০১৯৪ এই দুটি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানায় তার পরিবার।

উল্লেখ্য, মাহমুদ আলম আরিফ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম