গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী স্ত্রী এক সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার উত্তরগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক জানান।
মৃতরা হলেন- ওই এলাকার মানিক মিয়ার ছেলে ইমান আলী (৩৫) ও তার স্ত্রী মিনজু আক্তার (২০)।
প্রতিবেশীদের বরাতে এসআই বলেন, ইমান ও মিনজু বুধবার রাতে ঘুমাতে যায় এবং কোনো এক সময়ে দুজনে এক শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার সকালে তারা ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করে। তখন কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ধাক্কা দিয়ে তাদের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পারিবারিক কলহের কারণে তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসআই মাজহারুল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম