গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় একটি মার্কেটে আগুন লেগে ৮ টি দোকান পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইফতেখার রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাজী ঈমান আলী সুপার মার্কেটে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
ঈমান আলী সুপার মার্কেটের ব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, আগুনে মো. নাছির উদ্দিনের মালিকানাধীন নাছির অটো হাউজ, জামান এন্টারপ্রাইজ, সোহেল এন্টারপ্রাইজ, একটি কাঠের গুদাম, আশানুর টাইলস অ্যান্ড স্যানিটারি, ভাই ভাই স্টোর অ্যান্ড ঈমান আলী ফার্নিচার ও ডিজিটাল ট্রান্সপোর্ট আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম