শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে ৬ জনকে আটক


সদরুল আইন-গাজীপুর
DhakaReport24.com || 2022-08-30 23:14:15
প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে ৬ জনকে আটক

র‌্যাব ১-এর গাজীপুর পোড়াবাড়ি ফাঁড়ির কোম্পানি কমান্ডার এএসএম মাঈদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় অভিযোগ পেয়ে জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামে টুটুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান সঞ্চয় (১৯), লিপি আক্তার স্বর্ণা (৩৮), মোসাম্মৎ লাভলী আক্তার (৩৯), আবু হানিফ (৩৪), মো. বাদল মিয়া (৩৮) ও মো. গোলাম রাব্বী (২০)।


র‌্যাব কর্মকর্তা মাঈদুল বলেন, “তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। চক্রের নারী সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে অপরিচিত নম্বরের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।


 একপর্যায়ে প্রলোভন দেখিয়ে বাসায় আনা হয়। তারপর অসামাজিক কাজ হচ্ছে এই অভিযোগে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এই ভিডিও তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনসহ অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। 


আর্থিক অবস্থা বিবেচনা করে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদাও আদায় করে চক্রটি।


“আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা ভয় দেখায়। এ জন্যই অনেক ঘটনা অপ্রকাশিত থেকে যায়। লিপি আক্তারের মোবাইল ফোনে ১৫-২০ জনের আপত্তিকর, অশ্লীল ভিডিও পাওয়া গেছে। 


এছাড়া গত মার্চ থেকে এ পর্যন্ত লিপির মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলার পরিকল্পনার চারশ থেকে পাঁচশ অডিও কল রেকর্ড পাওয়া গেছে। মার্চ থেকে এ পর্যন্ত প্রতি সপ্তাহে দুই-তিনজনকে এভাবে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় চক্রটি।”


আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, তাদের কাছ থেকে অশ্লীল ছবি ও গোপন ভিডিও ধারণের কাজে ব্যবহার করা একটিসহ সাতটি মোবাইল ফোন, টাকা ও একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে।