শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরসহ সহিংস হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গণ


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-30 16:30:30
গাজীপুরসহ সহিংস হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গণ

আগামি বছরের শেষে বা পরের বছরের জানুয়ারিতে দ্বাদ্বশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।কেউ কেউ বলছেন, চমক হিসেবে এই নির্বাচন এগিয়ে আনতে পারেন ক্ষমতাসীন সরকার।ইতিমধ্যেই এই নির্বাচনকে আমলে নিয়ে সহিংস হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো।শো'ডাউন বক্তব্য পাল্টা বক্তব্য চলছে রাজনৈতিক অঙ্গণে।অপরদিকে দেশের বিভিন্ন আসনে ক্ষমতার পালাবদল ঘটাতে, নেতৃত্বের পরিবর্তন আনতে আ.লীগের মধ্যে উগ্রতার আভাস পাওয়া যাচ্ছে।দেশের অন্তত ২০টি জেলা-উপজেলায় গত দুই সপ্তাহে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজপথে একবিন্দু ছাড় দিতে রাজি নয় বড় দুই দল। বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ। আর সহিংসতার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকেই দায়ী করছেন আওয়ামী লীগ নেতারা।

ঢাকায় চলছে আওয়ামী লীগ-বিএনপি নেতাদের বাগ্‌যুদ্ধ। নানা ইস্যুতে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ থাকলেও এখন পর্যন্ত ঢাকায় রাজনৈতিক কর্মসূচিতে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।তবে রাজধানীর বাইরে দিনকে দিন সহিংস হয়ে উঠছে রাজনীতি। গত দুই সপ্তাহে অন্তত ২০টি জেলা-উপজেলায় রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপির দাবি, এসব ঘটনায় তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।দলটির নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা না করে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ, যা কখনো সফল হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সবসময় দখলদারের ভূমিকা পালন করার চেষ্টা করছে। তারা জনগণকে বাহিরে রেখে দখলদারের চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা তো বাংলাদেশে সফল হবে না। বিএনপিকে পুলিশবিহীন রাজনৈতিকভাবে মোকাবিলা না করে রাতের অন্ধকারে আক্রমণ চালাচ্ছে তারা।অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ঘটছে সহিংসতা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। তাদের মধ্যে একধরনের নোংরা প্রতিযোগিতা চলছে যে তারা বোধহয় ক্ষমতায় আসছেন। আমরা মনে করি না যে বিএনপির এমন কোনো রাজনৈতিক শক্তি বা সাংগঠনিক শক্তি আছে, যেটাকে দমন করতে হলে তাদের ওপর আমাদের আক্রমণ করতে হবে।’

দুই দলের কেন্দ্রীয় নেতাদের আক্রমণাত্মক বক্তব্যের প্রভাব তৃণমূলে পড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।এদিকে রাজধানীর সন্নিকটে গাজীপুর-৩ আসনে ক্ষমতার পালাবদল ঘটাতে চলছে বহুমুখি তৎপরতা।বর্তমান জনপ্রিয় নেতৃত্বকে ক্ষমতা থেকে সরিয়ে তার পদ পদবি কেড়ে নিতে চলছে ত্রি-মূখি তৎপরতা।দলটিকে শীর্ষ নেতারা ব্যক্তি স্বার্থে এখানকার আ.লীগকে খন্ডিত করে ফায়দা লুটতে চায় এবং ক্ষমতার ভাগিদার হয়ে শিল্প অধ্যূষিত এ জনপদটির ভাগ্য বিধাতা হতে চায় বলে অভিযোগ রয়েছে।

ইতিমধ্যেই অনানুষ্ঠানিক নেতা পরিবর্তনের মঞ্চায়ণ দেখেছে এ আসনের মানুষ।প্রায় প্রতিদিনই জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আড়ালে ত্রি-খন্ডিত আ.লীগের ভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হওয়া বিভাজনের রাজনীতি, গ্রুপিং প্রত্যক্ষ করছেন এখানকার জনগন।

আসছে দ্বাদ্বশ সংসদ নির্বাচনের প্রচারণায় গাজীপুর-৩ আসনের জনগন ত্রি-খন্ডিত আ.লীগের বিভাজনের রাজনীতির নিঠুর মঞ্চায়ণ যে দেখবেন তার পূর্বাভাস এখনই সুস্পষ্ট।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম