শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-29 20:07:30
শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় অভিক আচার্য (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় গাজীপুর-ময়মনসিংহ মাহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত অভিক ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় শিববাড়ি এলাকার অমলেশ আচার্যের ছেলে। তিনি রেডেক্স কুরিয়ার সার্ভিসের ময়মনসিংহ অঞ্চলের এইচআর পার্টনার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ছোট ভাই অর্ণব আচার্য জানান, রোববার (২৮ আগস্ট) অফিসের কাজে ঢাকায় গিয়েছিলেন অভিক। কাজ শেষে সোমবার দুপুরে ময়মনসিংহে ফেরার পথে মাওনা চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম