শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে আগ্নেয়াস্ত্র, কার্তুজ,মাদকসহ গ্রেপ্তার -৪


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-29 12:27:00
গাজীপুরে আগ্নেয়াস্ত্র, কার্তুজ,মাদকসহ গ্রেপ্তার -৪

গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র এলজি, তিন রাউন্ড কার্তুজ, ৮ গ্রাম হেরোইন ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মেহেীদ হাসান রাব্বী (২৩), মোঃ পারভেজ (৩১), মোঃ আল আমিন (৪৫) ও মোহাম্মদ রাসেল (২৮) ।

বাসন থানার ওসি আব্দুল মালেক খসরু খান জানান, মহানগরীর টেকনগপাড়া ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন গলির মাথা হতে পেশাদার অপরাধী মেহেদী হাসান রাব্বী ও মোঃ পারভেজকে আগ্নেয়াস্ত্র এলজি, গুলি, হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। 

এছাড়া বাসন থানার আউটপাড়া এলাকা থেকে আল আমিনকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাসন থানাসহ নগরীর বিভিন্ন থাকায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, মহানগরীর পূবাইল থানার পূবাইল কলেজ গেইট এলাকা থেকে মোঃ রাসেল নামে যুবককে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে।

এছাড়া গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম