স্মরণকালের বাঁধভাঙ্গা বিশাল জনসমুদ্রে আজ অনুষ্ঠিত হল গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন আ.লীগের ১৫ আগস্টের শোক কর্মসূচি।
আজ(২৭ আগস্ট) গাজীপুরের রাজেন্দ্রপুর আরপি গেইট এলাকার নয়নপুর ঈদগাহ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদুল কবির রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতির পিতার জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ্ উদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, মিজানুর রহমান মাস্টার, শেখ আমিনউদ্দীন লিটন মিয়া, হারুন -অর রশীদ বিএসসি, হানিফ মাহমুদ,দেলোয়ার হোসেন, রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ইউসুফ আলী শেখ, গাজীপুর জেলা যুব মহিলা লীগের নেত্রী নাহিদা খানম, মনা সরকার, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রাবেয়া খানম অন্তরা, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাছুম মন্ডলসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং খাবার বিতরণ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম