শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ওআইসি মহাসচিব আজ ঢাকা আসছেন


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-27 12:09:30
ওআইসি মহাসচিব আজ ঢাকা আসছেন

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা আজ শনিবার (২৭ আগস্ট) তিন দিনের সফরে ঢাকা আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।

সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ওআইসি মহাসচিব।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সফরকালে হুসেইন ইব্রাহিম তাহা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করবেন বলে জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম