শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর জেলা যুব লীগের নতুন কমিটি গঠন


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-26 19:41:30
গাজীপুর জেলা যুব  লীগের নতুন কমিটি গঠন

গাজীপুর জেলা যুব লীগের ঝুলে থাকা কমিটি সুদীর্ঘ বছরের অচলায়তন ভেঙ্গে  এবার আলোর মুখ দেখতে যাচ্ছে।গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০১৬ সালের ২৫ জুলাই। জেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম আলতাব হোসেনকে আহ্বায়ক ও সেলিম আজাদকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।২৫ জুলাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এ কমিটি অনুমোদন দেন।

 
আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সব উপজেলার কমিটি গঠন করে সম্মেলন সম্পন্ন করার জন্য বলা হলেও কেন্দ্রিয় কমিটি পরিবর্তন,করোনা ও নানা রাজনৈতিক সমীকরণে তা আজও বাস্তবায়িত হয়নি।অবশেষে অচলায়তন ভেঙ্গে জারি করা পরিপত্র প্রত্যাহার করে নতুন প্রেস বিজ্ঞপ্তির আলোকে মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা যুব লীগের কমিটি গঠনের পথ উন্মুক্ত হয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে,  অচীরেই গাজীপুর জেলা যুব লীগের কমিটি গঠনকল্পে জীবন বৃত্তান্তসহ নামসমুহ কেন্দ্রিয় অনুমোদনের জন্য পাঠানো হবে।তবে বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক তার আগে ইউনিয়ন,পৌরসভা, থানা ও উপজেলা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম