গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বটতলা এলাকায় দোকানে চকলেট কিনতে যাওয়ার পথে বাস চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম- জান্নাত আক্তার (৮)। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জহিরুল ইসলাম মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বটতলা এলাকায় পরিবারের সঙ্গে একটি বাসায় ভাড়া থাকতো শিশু জান্নাত আক্তার।
দুপুরে সে বাড়ির পাশে একটি দোকানে চকলেট কিনতে যায়। এ সময় সড়ক পার হতে গেলেই দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাত আক্তার মারা যায়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম