গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক চাপায় অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন।
নিহত দিলীপ সিং (৫০)- এর গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার লক্ষীখোলা এলাকায়।
গাজীপুর সদর থানার এসআই মোঃ আবু সাঈদ জানান, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে পোড়াবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে চায়ের দোকানে চা পান করতে যান দিলীপ।
চা পান শেষে রাস্তা পার হয়ে নিজ ট্রাকে উঠতে গেলে ময়মনসিংহগামী মালবাহী অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দিলীপ নিহত হন। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।