গাজীপুর টঙ্গী পূর্ব থানা আওয়ামী তাতী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টঙ্গীর মধুমিতা এলাকায় উক্ত শোকসভা পালিত হয়েছে।
উক্ত শোক সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলা, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন শহীদ, মহানগর তাতীলীগের মহিলা সম্পাদিকা রাশিদা বেগম।
আলোচক ছিলেন গাজীপুর মহানগর তাতীলীগের সভাপতি শাহ-আলম, সাধারণ সম্পাদক শাহ মোঃ আমান।
সঞ্চালনায় নিয়োজিত ছিলেন টঙ্গী পূর্ব থানা তাতী লীগের সাধারণ সম্পাদক মহসীন ইসলাম আকাশ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী পূর্ব থানা তাতী লীগের সহ-সভাপতি সুমন সরদার, সাহেন-শাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল উকিল প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম