শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা


সদরুল আইন প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-23 20:54:15
অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করার দায়ে মাটি ব্যবসায়ীর ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় ভেকু মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ করে জব্দকৃত ভেকু ছাড়িয়ে নেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর দরগাবাজার এলাকায় অভিযানকালে এই ভেকু জব্দ করেন।

জানা গেছে, উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর দরগাবাজার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করে আসছিল কয়েকজন অসাধু মাটি কারবারি। 

খবর পেয়ে দুপুর ১২টায় ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেহেনা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা অর্থ দণ্ড আদায় করা হয়েছে। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম