শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

জয়দেবপুর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক প্রকৌশলীর মৃত্যু


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-23 20:38:30
জয়দেবপুর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক প্রকৌশলীর মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে লাশটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। নিহত মো. সোহাগ রহমান (৩৩) ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

নিহত ব্যক্তি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে ভাড়া থাকতেন। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে আমরা খবর পাই জয়দেরপুর রেলক্রসিংয়ের একটু উত্তরে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পেছনে ট্রেনে কেটে ১ জনের মৃত্যু হয়েছে। 

পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম