গাজীপুরে মদ তৈরি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইমদ, মদ তৈরীর উপকরণ ও সরঞ্জামসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ধনমনি চাকমা ও তার স্ত্রী রুনা চাকমা, পহেল চাকমা, মংসান মারমা, রাতুল মিয়া (নোয়াখালী), অনিল চাকমা, রিতন চাকমা, বিবরন চাকমা, এপোলো চাকমা, লোচন চাকমা, নার্সি চাকমা, স্মৃতিময় চাকমা ও রাতুল মিয়া।তাদের মধ্যে রাতুল মিয়া বাদে সবাই রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এলাকার উপজাতি সম্প্রদায়ের নাগরিক।গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর জোনের সিনিয়র সহকারি কমিশনার রিপন চন্দ্র সরকার, সহকারি কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন।গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদ বলেন, লক্ষীপুরা মধ্যপাড়া এলাকায় জনৈক তৌহিদ উদ্দীনের ভাড়া বাসা থেকে চোলাই মদ তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও রাসায়নিক উপকরণসহ আনুমানিক ৮০০ লিটার চোলাইমদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়।পুলিশ জানায়, তারা প্রায় ৮ মাস আগে রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে গাজীপুরের লক্ষীপুরার ওই ভবনটির ৫ম তলার ৪ টি ইউনিট ভাড়া নিয়ে সেখানে মদ তৈরি করে বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম