শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে পূর্বের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


রায়হান টঙ্গী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-22 12:04:15
টঙ্গীতে পূর্বের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় রোববার রাত ৮টার দিকে আউচপাড়া মেরিট স্কুলের সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন।

নিহত কাওসার আহমেদ সুমন ওরফে তানন (২৮) টঙ্গীর বড় দেওড়া এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হকের ছেলে। তিনি বড়দেওড়া এলাকায় পাইকারি ডিমের ব্যবসা করতেন।

এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল  টঙ্গীর জহির মার্কেট এলাকার আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম(২০)। টঙ্গীর এরশাদ নগর এলাকার গেদু মিয়ার ছেলে মোবারক হোসেন(২২)। টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকার আবুল কাশেমের ছেলে ইসমাইল হোসেন (৩৮)। টঙ্গীর দত্তপাড়া এলাকায় কোন মিয়ার ছেলে সাকিব(২২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমারা মোবারককে আটক করতে সক্ষম হই পরবর্তীতে মোবারককে নিয়ে টঙ্গী পূর্ব থানাধীন কসাই বাড়ি রেল গেইটে সহযোগী আসামীদের গ্রেফতার করতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমন করে। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান ব্যবহার করে গুলি করে। এক পর্যায়ে সহযোগী আসামীরা পালিয়ে যায়। মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় । ঘটনাস্থল হইতে পুলিশ ০২ টি ছোরা ও ০১ টি চায়নিজ কুড়াল উদ্ধার করে। এ সময় পুলিশের ০৩ সদস্য আহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম