পথে পথে বাধা, বাড়িতে বাড়িতে গিয়ে সমাবেশে না যাওয়ার হুমকি আর বিশেষ ভবণে বসে সমাবেশ পন্ড করার নীল নক্সা উপেক্ষা করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজ (২১ আগস্ট) গাজীপুরের শ্রীপুরে পৌর আ.লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা,মিলাদ মাহফিল,দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
পৌর আ.লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূর এ আলম মোল্লার সঞ্চালনায় উক্ত শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড সামসুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু, সাধারন সম্পাদক এড হারুন অর রশিদ ফরিদ,যুগ্ম সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, জেলা আ.লীগের সাবেক সহ সভাপতি শাফি উদ্দিন মোড়ল,মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হামজা,জেলা যুব লীগের সাধারন সম্পাদক প্রার্থি শহিদুল্লাহ সরদার, তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক লিয়াকত ফকির, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক নাছির মোড়লসহ দলটির জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও গ্রাম কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সহযোগি সংগঠনসমুহের নেতৃবৃন্দ।
২০০৪ সালের ২১ আগস্টের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহত ২৪ জন,আহত ৩০০ জন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের ঘাতকের বুলেটে নিহতদের স্মরণে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রতিটি ওয়ার্ড গ্রাম মহল্লা ও পাড়া থেকে নেতা কর্মিরা ভাড়া করা যানবাহনে বা ব্যক্তিগত উপায়ে দলে দলে মিছিলসহ সাবেশস্থলে আসেন।এই সমাবেশে ছিল না গার্মেন্টস থেকে ভাড়া করা কর্মিদের উপস্থিতি।
ইকবাল হোসেন সবুজ এমপিকে বিতর্কিত করতে এবং অনুষ্ঠানটিতে যাতে ব্যাপক লোক সমাগম না ঘটে তার জন্য ছিল আ.লীগের একাংশ ও বিভিন্ন প্রতিপক্ষদের প্রচেষ্টা।এতদসত্ত্বেও পৌর আ.লীগের শোক সমাবেশে ব্যাপক লোকসাবেশ ঘটে এবং সুশৃঙ্খল ও সুচারুভাবে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম