গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্যমুক্ত রাস্তা ও ঘোষণা কর্মসূচি পালিত হয়েছে
রবিবার ২১ আগস্ট এরশাদ নগর এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন, শিশু ফোরামের সহযোগিতায় এলাকা পরিষ্কার পরিছন্নতা অভিযানে বর্জ্যমুক্ত রাস্তা বাস্তবায়ন করার কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত প্রোগ্রাম আয়োজনে নিয়োজিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল আলম টঙ্গী (অঞ্চল-১)
ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ জানান বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা রাস্তা বর্জ্যমুক্ত পরিচ্ছন্নতা অভিযান প্রতিনিয়তই পরিচালনা করে আসছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা নগরকে একটি বর্জ্য মুক্ত নগরী হিসাবে করে তোলা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম