শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন আ.লীগের শোক কর্মসূচি অনুষ্ঠিত


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-18 18:40:00
শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন আ.লীগের শোক কর্মসূচি অনুষ্ঠিত

১৫ আগস্ট  জাতীয় শোক দিবস  উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগ  আয়োজিত  আলোচনা সভা,মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে।

উক্ত শোক দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ।

তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যার আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিয়াকত ফকিরের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড সামসুল আলম প্রধান,উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু, সাধারন সম্পাদক এড হারুন অর রশিদ ফরিদ, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আলম ভাংগী,পৌর আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক নূর এ আলম মোল্লাসহ স্থানীয় আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সপরিবারে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড, তাঁর অনন্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে ও দেশ গঠনে তাঁর অবদান এবং বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন কর্মতৎপরতা তুলে ধরে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম