শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ২৭ বছরের পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আটক


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-18 17:30:45
গাজীপুরে ২৭ বছরের পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আটক

গাজীপুরের কালীগঞ্জে আলোচিত বিল্লাল হোসেন বিলু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আজিজ মোল্লাকে ২৭ বছর পর গ্রেফতার করেছেন র‍্যাব সদস্যরা।

নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মৈশাধী এলাকা থেকে তাকে গ্রেফতার করে  র‍্যাব-১, পূর্বাচল ক্যাম্পের (সিপি-৩) সদস্যরা।

গ্রেফতারকৃত আজিজ মোল্লাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে  র‍্যাব। পরে কালীগঞ্জ থানা পুলিশ তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। গ্রেফতারকৃত আজিজ মোল্লা ঈশ্বরপুর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। 

জানা যায়, ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মৃত সৈয়দ আলী ওরফে কিতাব আলীর ছেলে বিল্লাল হোসেন ওরুফে বিলু খুন হন। 

এ ঘটনায় নিহত বিলুর ভাই জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আজিজ এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

এদিকে অভিযুক্ত ১৩ আসামির মধ্যে ১২ জন গ্রেফতার হলেও আজিজ ছিল ধরাছোঁয়ার বাইরে। ২৭ বছর পালিয়েও রক্ষা পায়নি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আজিজ। অবশেষে গ্রেফতার হলো র‍্যাবের হাতে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম