গাজীপুরের শ্রীপুরে মানবিক ব্লাড ডোনার্স কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, তিন বছর মেয়াদী উক্ত কমিটি চুড়ান্তভাবে অনুমোদনের সময় গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।চুড়ান্ত কমিটির অনুমোদনপত্রে সাক্ষর করেন গাজীপুর জেলা মানবিক ব্লাড ডোনাস' এর সভাপতি মোঃ মহিউদ্দিন শিমুল ও সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম।
মোঃ মহিউদ্দিন শিমুল জানান, ৩ বছর মেয়াদী কমিটিতে সাদিকুল ইসলামকে সভাপতি ও মোঃ শাহরিয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও সহ সভাপতি হিসেবে মাহ্দী জাসান, যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ নাঈম আহমেদ,সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে হারিছ মিয়া,ও আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ আবদুল আহাদ,ধর্ম বিষয়ক সম্পাদক পদে হাসান মাহমুদকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক পদে তানিয়া আক্তার, সদস্য পদে নুসরাত জাহান মিম,ইসরাত জাহান রেহেনা, তাব্বাসুম,ফারজানাসহ মোট সদস্য ১ হাজার সদস্য নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।
নতুন এই কমিটি মানবতার জন্য রক্ত দিয়ে মানবতার সেবায় থাকবে এটাই এই কমিটির মূলমন্ত্র বলে জানা গেছে।
উপজেলা পর্যায়ে অসহায় মানুষের জন্য রক্ত সংগ্রহ ও বিনামূল্যে তা মানবতার জন্য উৎসর্গের ব্রত নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করায় এই অঞ্চলের মানুষের মধ্যে তা ব্যাপকভাবে সমাদৃত হবে বলে ধারনা করছেন সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংগঠনটি মানবতার জন্য তাদের ব্যতিক্রমি উদ্যোগের পাশে সমাজের সব শ্রেনী পেশার মানুষকে সহযোগিতার আহবান জানিয়েছেন।