গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকা হতে ৯৩৫ পুরিয়া হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী পারুলী বেগমকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
১৬ তারিখ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাছিমপুর এলাকা হচ্ছে পারুলী বেগমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৩৫ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে তার নিজ বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত পারুলী বেগম টঙ্গীর এরশাদনগ ১ নং ব্লক এলাকার মানিক মিয়ার স্ত্রী।
পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাভেদ মাসুদ জানান পারুলী বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অনেক মামলা বিচারাধীন রয়েছে।