গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকা থেকে ৫১ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ, এ সময় একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়।
আটক ব্যাক্তিরা হলো গাজীপুর টঙ্গীর আরিচপুর মদিনা পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩০), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মামুন মোল্লা(২৮), একই এলাকার মৃত খালেক আহমেদের ছেলে নূর আলম(৩০)।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক সাব্বির হোসেন জানান, টঙ্গী আরিচপুর এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং একটি মোটরসাইকেল ও ৪০ বোতল ফেনসিডিলসহ মাসুদ রানা এবং মামুন মোল্লাকে গ্রেফতার করি। এবং তাদের দেয়া তথ্য মতে নুর আলম কে ১১ বোতল ফেন্সিডিলসহ আটক করি তাদের কাছ থেকে মোট ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম