বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ছিনতাই ও মাদক চোরাচালানের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ


সদরুল আইন, গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-16 14:51:00
গাজীপুরে ছিনতাই ও মাদক চোরাচালানের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ছিনতাই ও মাদক চোরাচালানের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- সাব্বির (২৩), মো. সুজন মিয়া (২৩), সোহেল রানা (২২), মো. আলমগীর হোসেন (২৫), মো. সুমন (১৯), মো. মুন্না (৩০) ও মো. আল আমিন (৩২)। 

এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো চাপাতি ও মাদক উদ্ধার করা হয়।

জানা গেছে, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা আছে। আসামি সাব্বির বিরুদ্ধে চারটি, আসামি সুজন মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং আসামি মো. সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। 

ওই আসামিদের বিরুদ্ধে বাসন থানায় আরও একটি মামলা করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম