গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় শ্রমিক বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় তিনটি বসতবাড়ির শতাধিক ঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১২ আগস্ট) রাতে ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের ভাড়া বাড়িতে ছোট ছোট শতাধিক ঘর আগুনে পুড়ে যায়।
উত্তর দিকের একটি ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়ে আশেপাশের ঘরগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনে শতাধিক ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে ৩টি ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিটের কর্মীরা বের হয়ে যান।
পরে ঘটনাস্থলে পৌঁঁছে তারা রাত আটটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তিন সারিতে থাকা টিন শেডের বাড়ির ঘর পুড়ে গেছে।তবে আগুনে কেউ হতাহতের হয়নি।
স্থানীয় বাসিন্দা এমারত হোসেন জানান, অগ্নিকান্ডের সময় প্রচুর কালো ধোঁয়া আকাশ ছেয়ে যায়। আগুন আতঙ্কে আশেপাশের বাড়ির লোকজন বাড়ি ফেলে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার জন্য পর্যাপ্ত রাস্তা না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম