বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীর এরশাদনগরে শোক দিবসের প্রস্তুতি সভা পালিত


রায়হান মিয়া মৃধা,টঙ্গী প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2022-08-13 11:57:45
টঙ্গীর এরশাদনগরে শোক দিবসের প্রস্তুতি সভা পালিত

গাজীপুর টংগীর ৪৯ নং ওয়ার্ড এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার ১২ আগস্ট ৪৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজীর সভাপতিত্বে এরশাদ নগর দলীয় কার্যালয়ে শোক দিবসের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা মিয়া ভুট্টো, বর্তমান সভাপতি মজিবুর মিয়া, ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ, আলাউদ্দিন শেখ, সদস্যসচিব কামরুল ইসলাম দিপু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, সহ-সভাপতি ইদ্রিস গাজী , সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আকন্দ, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক প্রার্থী ফজল করিম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সদস্য সচিব নুরুন্নাহার বেগম, যুবলীগ নেতা বিল্লাল মিয়া, কামাল হোসেন, ফরিদ মিয়া প্রমুখ।