বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে চাপা পড়ে যুবকের মৃত্যু


সদরুল আইন-গাজীপুর
DhakaReport24.com || 2022-08-11 14:40:30
শ্রীপুরে পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে চাপা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে চাপা পড়ে ইকরাম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইকরাম জেলার কাপাসিয়া উপজেলার কাড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে। তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার জমজম বেকারির ডিস্ট্রিবিউটর হিসেবে চাকরি করতেন।


আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।


ওসি জানান, ইকরাম হোসেন সড়কের উল্টো পাশ দিয়ে বেকারির পণ্য বহনকারী ভ্যানগাড়ি নিয়ে বাঘের বাজারের দিকে যাচ্ছিলেন। সে সময় ময়মনসিংহগামী মুরগি বহনকারী দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়।


 পিকআপের চাপায় সড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে পড়ে যান ইকরাম। তার পুরো দেহ ময়লার ভেতরে চলে যায়। স্থানীয়রা ময়লা সরিয়ে তার লাশ উদ্ধার করেন।


খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


 পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।