শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ৫০৯ টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল


সদরুল আইন, গাজীপুর
DhakaReport24.com || 2022-08-11 14:18:15
গাজীপুরে ৫০৯ টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

গাজীপুরের ৫০৯ টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র ও গোলাবারুদ অবিলম্বে থানায় জমা দেয়ার নির্দেশনা দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার জানান, বছরের পর বছর ধরে যারা লাইসেন্স নবায়ন করেননি, লাইসেন্স পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে যারা জেলা প্রশাসনে অবহিত করেননি কিংবা লাইসেন্স পাওয়ার ৫ বছরের মধ্যেও অস্ত্র কিনেননি কিংবা কিনে থাকলেও তা প্রশাসনকে অবহিত করেননি এমনসব কারণে লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে।

 অস্ত্রের লাইসেন্স বাতিল এর আগে ১৫ দিনের মধ্যে জবাব দেয়ার জন্য লাইসেন্স প্রাপ্তদের নোটিশ দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যারা যথাপোযুক্ত কারণ দেখাতে পারেননি, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

 এতে করে অস্ত্র ব্যবহারে যেমন শৃঙ্খলা ফিরে আসবে, তেমনই অবৈধ অস্ত্রের ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে।

 এই ৫০৯ টি লাইসেন্স বাতিলের পর বর্তমানে গাজীপুরে ৫৮৮টি অস্ত্রের বৈধ লাইসেন্স ও বৈধ অস্ত্রধারী রয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম