বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

সেফ হোমে ধর্ষণের শিকার তরুণীর লাশ উদ্ধার


সদরুল আইন
DhakaReport24.com || 2022-08-11 09:35:15
 সেফ হোমে ধর্ষণের শিকার তরুণীর লাশ উদ্ধার

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) থেকে বাকপ্রতিবন্ধী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার১০ আগস্ট মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকার ওই কেন্দ্রের তৃতীয় তলার টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়, বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত মিতু  শ্রীপুর থানার ধর্ষণ ঘটনার ভিকটিম। তার পিতা-মাতার নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কেন্দ্রের সুপার পারভিন আক্তার জানান, বুধবার ভোরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাসের পাশে অবস্থিত মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলার টয়লেটে একটি রডের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিতুর ঝুলন্ত লাশ দেখতে পায় কেন্দ্রেটির অন্য বসবাসকারিরা। 

তারা অফিসের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুর ঝুলন্ত লাশটি উদ্ধার করে এবং  ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগেও মিতু একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। তবে কি কারণে মিতু ফাঁস নিয়ে এবার আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

ইতোপূর্বে মিতু কোনাবাড়ী শিশু বালিকা উন্নয়ন হেফাজত কেন্দ্রে ছিল। সেখান থেকে তাকে চলতি বছরের ১ মার্চ এ হেফাজত কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ভিকটিম ছিলেন ওই মিতু। বুধবার সকালে টয়লেটের ভেতরে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মালেক খসরু খান জানান, মিতু গাজীপুরের শ্রীপুর থানার ধর্ষণের ঘটনার একটি মামলার ভিকটিম। সে একজন বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না।

ইশারা-ইঙ্গিতে স্বজনদের সঙ্গে কথা বলতেন মিতু। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ সময় তার গলায় ফাঁস নেয়ার আলামত ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. জাকির হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান। 

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম