শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর-৩ আসনে কথিত ত্রি-রত্ন এক বৃত্তে


সদরুল আইন-গাজীপুর
DhakaReport24.com || 2022-08-10 09:37:00
গাজীপুর-৩ আসনে কথিত ত্রি-রত্ন এক বৃত্তে

 গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ'কে রাজনীতির মাঠ ও পদ পদবি থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে শ্রীপুরের রাজনৈতিক অঙ্গণের কথিত ত্রি-রত্ন এক জোট হয়ে মাঠে নেমেছেন বলে জানা গেছে।


আপাততদৃষ্টিতে এই কথিত ত্রি-রত্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে ছোট আকারে আত্মপ্রকাশ করলেও তারা আগামি দ্বাদ্বশ সংসদ নির্বাচনকে ঘিরে বহুমুখি ব্লূ-প্রিন্ট তৈরি করে ক্ষমতা দখলের মহোৎসবে সামিল হবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।


বিশেষ সূত্রসমুহ জানিয়েছে, কথিত ত্রি-রত্ন তাদের ভবিষ্যত পদ পদবির ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছাতে পারলেও তাদের প্রত্যেকের মনেই রয়েছে এমপি হওয়ার খায়েশ।


এছাড়া আপাতত তারা এক রত্নকে এমপি প্রার্থি হিসেবে মেনে নিলেও দ্বাদ্বশ সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম তিনজনই কিনবেন বলে জানা গেছে।


সূত্রমতে, এই ত্রি-রত্নের মধ্যে দুই রত্নের রয়েছে গোপন আর একটি সমঝোতা।আপাতত তারা এক রত্নকে এমপি প্রার্থি হিসেবে মেনে নিলেও পরবর্তিতে তাকে মাইনাস করে দেওয়ার পরিকল্পনাও এঁটে রেখেছেন অপর দুই রত্ন।


আপাতত তারা ওই রত্নকে ট্রামকার্ড হিসেবে ব্যবহার করবেন জনগনকে কাছে টানার স্বার্থে।পরবর্তিতে সঠিক সময় এলে তারা এক রত্নকে মাইনাস করে রাজনৈতিক ডাস্টবিনে ছুঁড়ে ফেলে নিজেরাই গাজীপুর-৩ আসনের বিধাতা হয়ে অর্থনৈতিক জোনসমুহ দখলে নেবেন এবং রাজনৈতিক শীর্ষ বিধাতা হয়ে বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করে নিজেদের পথ কাঁটামুক্ত করবেন বলে জানা গেছে।


এই লক্ষ্যকে সামনে রেখে ত্রি-রত্ন এখন সামাজিক, রাষ্ট্রিয় ও দলিয়  বিশেষ দিনসমুহকে বেছে নিয়ে জনগনকে নিজেদের দলে ভেড়াতে মাঠে নেমেছেন।তাছাড়া তারা ব্যক্তিগত জায়গা থেকে প্রতিদিন এমপি সবুজের কড়া সমালোচনা,বিরোধীতা করে কটুবাক্য প্রয়োগ এবং জনমন বিষিয়ে তুলতে নানা প্রকার অশালীন অশ্রাব্য বাক্যও প্রয়োগ করে আসছেন বলে বহু মানুষ অভিযোগ করেছেন।


এদিকে এসব ঘটনা সাধারন মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচিত হলেও অন্তত এক রত্নের বর্তমান এমপির পক্ষ  ত্যাগের প্রকাশ্য ঘোষণা প্রত্যাশা করছে।কারন তার অবস্থান পরিষ্কার হলেও পক্ষ  ত্যাগের ঘোষণা না দেওয়ায় দ্বৈত চরিত্রে তিনি অবতীর্ণ বলেই প্রচার রয়েছে।


এই ত্রি-রত্নের মধ্যে দুই রত্ন সরাসরি এমপি বিরোধী বিপক্ষ শক্তির বাহক। কিন্তু সংযোজিত নতুন রত্নের প্রকাশ্য ঘোষনা না থাকায় জনমনে প্রশ্ন রয়েছে সখী তুমি কার! 


এদিকে প্রকাশ্যে একই রাজনৈতিক মঞ্চে এসে বর্তমান এমপি বিরোধী প্রকাশ্য জোট ঘোষণা, এমপি'র পক্ষ ত্যাগ করার আপাতত পরিকল্পনা তাদের নেই বলে কেউ কেউ মনে করছেন।তবে দ্বাদ্বশ সংসদ নির্বাচনের ডামাডোল বেজে উঠলেই এই ত্রি-রত্ন জনসমুখে এসে ঘোষণা দেবেন বলে জানা গেছে।