শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


রায়হান মিয়া মৃধা, টঙ্গী
DhakaReport24.com || 2022-08-09 14:56:45
টঙ্গীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর টঙ্গীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর ৫নং ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, টঙ্গীর এরশাদনগর এলাকার সামছু মিয়ার ছেলে ইউসুব(২৮) ও একই এলাকার শান্তি মিয়ার ছেলে আনাস(২৫)।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক কাজী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে পলাতক আসামী শান্তি মিয়ার বাড়ি শান্তি ভিলার নিচে পরিত্যাক্ত রুম থেকে আরো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম