শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কলেজ ছাত্রিকে ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা


সদরুল আইন গাজীপুর
DhakaReport24.com || 2022-08-08 18:50:15
কলেজ ছাত্রিকে ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা

গাজীপুর মহানগরীর পূবাইলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার সকালে ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন কলেজ ছাত্রীর বাবা।

ছাত্রটির  বাড়ি পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায়। ওই স্কুল ছাত্রটির সঙ্গে একই এলাকার ভাড়াটিয়া কলেজ পড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা এক সময় একই স্কুলে একই ক্লাসে লেখাপড়া করত। কিন্তু ছাত্রটি লেখা পড়ায় বিরতি পড়ায় এক ক্লাস পেছনে পড়ে।

মামলার বাদি মেয়েটির বাবা জানান, আমার মেয়েকে বিয়ে করবে বলে গত ২৯ মে বিকেলে আমি ও আমার স্ত্রীর অনুপস্থিতিতে আমার বাসায় মেয়েকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করে।

পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ধর্ষণ করে। এক পর্যায়ে আমার মেয়ে তার প্রেমিক স্কুল ছাত্রকে বিয়ে করতে প্রস্তাব দিলে ছেলেটি বিয়ের জন্য রাজি হয়নি। 

এরপরে কয়েকদিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। এক পর্যায়ে ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করি।

এ ব্যাপারে পূবাইল থানার ওসি তদন্ত আতিকুর রহমান বলেন, এ ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করেন কলেজ ছাত্রীর বাবা। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম