গাজীপুরের শ্রীপুরে সরকারের জ্বালানী তেলের দাম বাড়ানোর ঘোষণার পর ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ না করায় গতরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা।
এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়।ভোগান্তিতে পড়েন চলাচলকারি যাত্রিরা।
শুক্রবার (৫ আগস্ট) রাত ১১টার মহাসড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে তেলের দাম বাড়ানোর ঘোষণার পরপরই তেল সরবরাহ না করায় তারা মহাসড়ক অবরোধ করে।
বাইকাররা জানান, সরকার তেলের নতুন দাম নির্ধারণ করেছে। তার কার্যকর হওয়ার কথা রাত ১২টা থেকে। কিন্তু সরকার থেকে ঘোষণার পরপরই স্টার ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ করে রাখে।
এর প্রতিবাদ করলেও স্টার ফিলিং কর্তৃপক্ষ তেল দেয়া শুরু করেননি। তাই আমরা মহাসড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানাচ্ছি।
স্টার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সোহেল রানাকে পাওয়া যায়নি। ক্যাশ কাউন্টারে থাকা ব্যক্তিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এ ঘটনায় শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠান।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম