শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে সাংবাদিকদের উপর হামলায় ৭ জন কারাগারে


সদরুল আইন,গাজীপুর
DhakaReport24.com || 2022-08-06 14:06:15
গাজীপুরে সাংবাদিকদের উপর হামলায় ৭ জন কারাগারে

গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ চৌধুরী বাদী হয়ে ১১ জন এজাহারনামীয়সহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃতরা হলেন- এনামুল হক অনিক (২৯), রাশেদ খান মেনন (২৫), তাজুল ইসলাম (২৫), আল-আমিন (২৮), মোজাফফর হোসেন (৩৮), আরাফ উল্লাহ ওরফে রিফাত (২৪)  আজাহার হোসেন (১৭)। 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে  পাঠনো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত এক মাস আগে কাঁঠালদিয়া বস্তির উচ্ছেদকৃত জায়গায় বাংলাদেশ স্টিল করপোরেশনের নির্মাণাধীন ভবনের বিপুল পরিমাণ লোহার রড চুরি হয়। 

 ওই লোহা বিক্রির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বেশ কয়েক দিন ধরেই রাশেদ খান মেনন ও অনিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এছাড়া রাজনৈতিক ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। 

মঙ্গলবার রাত ১১টার দিকে মিত্তিবাড়ি এলাকায় দুইপক্ষের মধ্যে মারামারি হয়। পরে উভয়পক্ষ থানায় অভিযোগ করতে গেলে থানা ফটকের সামনে ফের সংঘর্ষ বাধে। 

এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আরিফ চৌধুরীর ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন, মানিব্যাগ ও আইডি কার্ড কেড়ে  নেয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম