বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হয়েছে


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-04 21:58:00
শ্রীপুরে তেলিহাটি  ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হয়েছে

     গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি  ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ ৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় বরমী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

তেলিহাটি  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যার আলহাজ্ব আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এড. শামসুল আলম প্রধান, উপজেলা আ.লীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির হিমু,সাধারন সম্পাদক এড. হারুন অর রশিদ ফরিদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ইব্রাহিম মাহমুদ প্রমুখ।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম ভাঙ্গীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম