বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের একটি মাঠের পরিত্যক্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় পচা ও দুর্গন্ধ পেয়ে মাঠের পরিত্যক্ত জায়গার কাছে যেতেই একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার (এসআই) আমজাদ শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চার-পাঁচদিন আগে কেউ অন্য জায়গায় হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে যেতে পারে। মরদেহ থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে এবং মৃতের বিকৃত হয়ে গেছে।
মরদেহটির প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম