একাদশ সংসদ নির্বাচনের পূর্বের 'উঠান বৈঠক'র জন-জোয়ারের উত্তাল দিনগুলোতে শ্রীপুর কি আবার ফিরে যেতে পারবে দ্বাদ্বশ সংসদ নির্বাচনের প্রচারণায় ইকবাল হোসেন সবুজ এমপি'র আহবানে,এ প্রশ্নটি আজ জনমনে।
উত্তরটি সময়ের হাতে ছেড়ে দিলেও একটা কথা দ্বিধাহীন চিত্তে বলা যায়, ইকবাল হোসেন সবুজ এমপি এমন একজন রাজনৈতিক যিনি যেকোন পরিস্থিতিকে নিজের অনুকূলে তাৎক্ষণিকভাবে নিয়ে আসতে সক্ষম।
জনমন আকর্ষণের কারিশমা,অনন্য নেতৃত্বগুণ রয়েছে তার মধ্যে।ক্ষমতায় থাকার সুবাদে মানুষের সব সমস্যা পূরণ বা সবার সব প্রত্যাশা শতভাগ পূরণের সক্ষমতা তার নেই সত্য, কিন্তু এক সময়ের রক্তাত্ব জনপদ শ্রীপুরের রাজনৈতিক অঙ্গণে রাজনৈতিক দূবৃত্তায়ণের কালচার থেকে বেরিয়ে এসে সহাবস্থান ও প্রতিহিংসাহীন রাজনীতির যে আদর্শিক পথের সূচনা করেছেন তিনি, তার সুফল তিনি নিশ্চয়ই পাবেন।
এমপি হিসেবে তিনি জনগনের আস্থা সংকটে নেই।মানুষের ভালবাসার ফুলেল বৃষ্টি এখনো ঝরে তার চলার পথের প্রতিটি কোনে।যদিও তার পদায়ণে কোন কোন নেতার বিতর্কিত কর্মকান্ডে প্রশ্ন উঠেছে, সমালোচনা হচ্ছে, এসব নেতারা কোন একদিন বর্তমান এমপি'র পরাজয়ের মূল নিয়ামক শক্তি হবে।
ইকবাল হোসেন সবুজ এমপি'র কাছে মানুষের, বিশেষ করে তার রাজনৈতিক সহযোদ্ধাদের চাওয়া ছিল হিমালয়সম।তাদের অনেকের মনেই নানাবিধ নিরব ক্ষোভ থাকলেও তারা তার চলার পথে এখনো অকৃত্রিম সহযোদ্ধা হয়ে দূর্ভেদ্য প্রাচীরের মত দাড়িয়ে রয়েছেন।
রাজনৈতিক বিচক্ষণতায় তিনি অপ্রতিদ্বন্দ্বি।মনোনয়ন সমরে তার ধারে কাছেও আসতে পারবেন না কেউ।তবে দ্বাদ্বশ সংসদ নির্বাচনে কতিপয় রাজনৈতিকের মুখোশ উন্মোচিত হওয়ার পদধ্বনী শোনা যাচ্ছে।
কতিপয় নেতার সবুজ বিরোধী শিবিরে গোপন আঁতাতের ইতিহাসও মাঝেমধ্যে প্রকাশ হয়ে পড়ছে।বাস্তবতা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
গাজীপুর-৩ আসনে এমন নেতাও রয়েছেন যাদের নামে প্রতারণা,অর্থ আত্মসাতের দুদকের একাধিক মামলা।কোটি কোটি টাকার লোপাটের ইতিহাসের জনক তারা।কিন্তু তাদের মামলা টাকার গন্ধের নিচে লাল ফিতায় বাক্স বন্দি।আইনের চোখে পলাতক সেসব নেতারা চোখের সামনে ঘুরলেও খুঁজে পেতে অনিহা প্রশাসনের।
উপদেশ যেখানে মূল্যহীন প্রলাপ,চক্রান্ত ও ষড়যন্ত্র যেখানে দৃশ্যমান,সৎ রাজনীতির বিশুদ্ধ জীবন সৈকতে যখন বিষবৃক্ষ রোপন,মানবতা যেখানে দূর্বলতার উপকরণ মনে করা হয়,সেই সব দূর্বৃত্তায়ণের গডফাদারদের পেশীশক্তি নির্মূলে এখনো কোন পদক্ষেপ চোখে না পড়ায় সৎ রাজনীতির ধারকরা হতাশ, তবে আশাহীন নয় তারা প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ এমপি'র প্রতি।
শ্রীপুরকে আধুনিক, মানবিক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদকমুক্ত উপশহর হিসেবে গড়তে সর্বাগ্রে প্রয়োজন এখানকার রাজনৈতিক অঙ্গণ থেকে কুটিল চক্রান্তকারিদের নির্মূল করে বঙ্গবন্ধুর আদর্শিক ধারকদের পদায়ণ ও জনপ্রতিনিধির আসনে আসতে সুযোগ করে দেওয়া।
আর সেই কাজটি যতদিন করা না হবে ততদিন এখানকার রাজনৈতিক বাতাসে রাজনৈতিক বিষাক্ত শিষা বা ষড়যন্ত্রের অগ্নিবৃষ্টি ঝরতেই থাকবেই।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম