গাজীপুরের শ্রীপুরে নতুন ভোটার হতে জাতিয় পরিচয় পত্রের ছবি উঠানোর কার্যক্রম আজ(৩ আগস্ট) বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক প্রাথমিক মাঠে দ্বিতীয় দিনের মত চলছে। আজও কয়েকটি ওয়ার্ডের নারী পূরুষদের দীর্ঘ লাইন দেখা গেছে।
সকাল ৮ টার পূর্বেই বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় ও রাণী এলিজাবেথের স্মৃতিধন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নতুন ভোটার হতে আগ্রহীদের ছবি উঠাতে দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে অপেক্ষা করতে দেখা গেছে।
নতুন ভোটার কার্যক্রম শুরু হয় ২ মাস আগে।ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাড়ি বাড়ি ঘুরে, মসজিদ মাদরাসায় ঘোষণা দিয়ে নানা উপায়ে নতুন ভোটার হতে আগ্রহী এবং ইতিপূর্বে যাদের আইডি কার্ডে ভুল ছিল তা সংশোধনীর জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম পূরণ করে সকল তথ্য উপাত্ত সংযোজন কর হয়।
তারই ধারাবাহিকতায় আজ ২ আগস্ট থেকে শুরু হওয়া উক্ত বিদ্যালয়ে শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি উঠানোর কার্যক্রম শুরু হয়।যা আজ ছবি উঠানোর মধ্য দিয়ে শেষ হবে।
আজ সকাল ১০ টায় উক্ত বিদ্যালয়ে ছবি উঠানোররকার্যক্রম পরিদর্শণকালে ৪ নং ওয়ার্ডের কাউন্সিল পূরুষ ও মহিলা কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তবে উক্ত ওয়ার্ডের আ.লীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান বাদল ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি, পৌর শিক্ষক সমিতি(প্রাথমিক) সভাপতি আসমা আফরোজকে আগত কর্মকর্তা ও নতুন ভোটারদের ছবি উঠানোর ব্যাপারে সক্রিয় ভূমিকা ও সহায়তা পালন করতে দেখা গেছে।
তারা 'ঢাকা রিপোর্ট২৪.কম'কে জানান, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নতুন ভোটার হতে আগ্রহীরা প্রচন্ড ভাপসা গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে সকাল হতেই অপেক্ষা করছেন।
তারা বলেন, আমরা নিজেরা উপস্থিত থেকে তত্বাবধান ও দেখভাল করছি।অসুস্থ যারা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আইনপ্রয়োগকারি সংস্থার সহায়তায় আগে ছবি উঠাতে সহায়তা করছি।
উল্লেখ্য, পূরুষ ও নারী ভোটারদের জন্য দুটি পৃথক বুথ খোলা হয়েছে।প্রতি বুথে ৩ টি করে ক্যামেরা স্থাপন করে ছবি উঠানোর কার্যক্রম গতিশীল করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম