গাজীপুর টংগীতে ৫০০ পিস ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে টংগী পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় টংগী পশ্চিম থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ নারী ও ৩ পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হল ময়মনসিংহ জেলার মুক্ত গাছা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শাহ আলী (৩৫), শাহ আলীর স্ত্রী ঝর্না আক্তার(২০), শের পুর জেলার চরমচারি এলাকার মৃত সোহরাব মিয়ার ছেলে মিজানুর রহমান(৪০), শরীয়তপুর জেলার নড়িয়া এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে সিদ্দিকুর রহমান (৩১)। বর্তমানে তারা সকলে টংগী পশ্চিম থানা এলাকার বাসিন্দা।
টংগী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মেহেদী হাসান জানান টংগী পশ্চিম থানাধীন মোল্লাবাড়ি সাকিনস্হ শফিক মোড়লের বাসায় মাদক বেচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং মোঃ শাহ আলী নামের এক যুবককে ২৫০ পিস ইয়াবা এবং তার স্ত্রী ঝরনা আক্তারকে ৫০ পিস সহ গ্রেফতার করি এবং তাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে মোঃ মিজানুর রহমান(৪০)কে ১৮৫ পিস ইয়াবা এবং মোঃ সিদ্দিকুর রহমান( ৩১)কে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করি, তাদের কাছথেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টংগী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম