গাজীপুরের সড়কে শৃঙ্খলা ফেরাতে তিন দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) নগরীর বোর্ডবাজারে ইয়ুথ সোশ্যাল এওয়ারনেস টিম এর আয়োজনে ও গাজীপুর ইয়ুথ ক্লাব এর সহযোগিতায় গাজীপুরের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ।

বক্তব্য রাখেন, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সরকার, গাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন, ইয়ুথ সোশ্যাল এওয়ারনেস টিমের কো-অর্ডিনেটর ফরিদ শিকদার অয়ন।
.jpg)
মানববন্ধনে বক্তারা গাজীপুরে চলমান বিআরটি প্রজেক্টের চলমান কাজের গতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং অতি দ্রুত কাজ শেষ করার জন্য দাবি জানান। পাশাপাশি বক্তারা যানজটমুক্ত নগরী গড়ার প্রত্যয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ করে স্বাভাবিক যান চলাচলে স্বস্তি ফিরিয়ে আনাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার মহোদয় মোল্লা নজরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন। মানববন্ধনে ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষও উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম