শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


সদরুল আইন-গাজীপুর
DhakaReport24.com || 2022-08-02 13:07:15
গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শোকের মাস আগস্ট।আর মাসেই বাঙালি জাতি হারিয়েছিল তার শত শতাব্দির সূর্য সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে।


আর এই আগস্ট মাসকে ঘিরে গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সফল সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ পুরো মাস জুড়ে তার নির্বাচনী এলাকায় নিয়ে থাকেন বিশেষ বর্ধিত সভার মাধ্যমে নানাবিধ শোক কর্মসূচি।


তিনি প্রতিটি ইউয়ন ও উপজেলা পর্যায়ে শোকের মাসে দলিয় নেতা কর্মি অনুসারি ও শুভাকাঙ্খিদের নিয়ে বিশেষ আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল,কাঙালি ভোজ করে থাকেন।


বিশেষ করে মহান স্বাধীনতা পূর্ববর্তি প্রেক্ষিত,উত্তাল ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের নির্মমতা,রাজাকার আলবদরদের পৈশাচিকতা,পাকিস্তানের কারাগারে বন্দি মুজিবের দেশপ্রেম ত্যাগ,যুদ্ঃদ বিধ্বস্ত স্বাধীন বাংলায় ফিরে এসে দেশ গঠনে তার অনন্য নজিরবিহীন কর্মতৎপরতা,'৭৫ এর আগস্ট স্বপরিবারে তাকে নির্মম হত্যার বর্ননা এবং বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন কর্মসূচির বাস্তবতা তিনি তুলে ধরেন জনগনের কাছে।


শিশু কিশোর কিশোরী বিশেষ করে আজকের প্রজন্ম যাদের জন্ম হয়েছে মহান মুক্তিযুদ্ধের পরে তাদের মনে দেশ প্রেম জাগ্রত করতে এবং ইতিহাসের নিগুঢ় সত্য জানাতে এমপি সবুজ মাসব্যাপী এই কর্মসূচি পালন করে থাকেন আজীবন।


যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার শাহাৎবার্ষিকী পালনের মানসে আজ(২ আগস্ট) তিনি শ্রীপুরের বরমী ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হয়ে এসে দিকনির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধান,জেলা আ.লীগের সাবেক সহ সভাপতি শাফি উদ্দিন মোড়ল,শেখ আব্দুল লতিফ,উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু,সাধারন সম্পাদক এডঃ হারুন অর রশিদ ফরিদ,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহমেদ মৃধা,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল,বরমী ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত ও সাধারন সম্পাদক হারুনুর রশীদ খন্দকার প্রমুখ।