গাজীপুরের শ্রীপুরে নতুন ভোটার হতে বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ৮ টার পূর্বেই বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের মাঠে নতুন ভোটার হতে আগ্রহীদের ছবি উঠাতে দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
নতুন ভোটার কার্যক্রম শুরু হয় ২ মাস আগে।ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাড়ি বাড়ি ঘুরে, মসজিদ মাদরাসায় ঘোষণা দিয়ে নানা উপায়ে নতুন ভোটার হতে আগ্রহী এবং ইতিপূর্বে যাদের আইডি কার্ডে ভুল ছিল তা সংশোধনীর জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম পূরণ করেন সকল তথ্য উপাত্ত সংযোজন করে।
তারই ধারাবাহিকতায় আজ (২ আগস্ট) উক্ত বিদ্যালয়ে শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি উঠানোর কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, আগামিকাল ৪,৬ এবং ৫ নং ওয়ার্ডের আংশিক নতুন ভোটারদের জাতিয় পরিচয়পত্রের জন্য ছবি উঠানোর কার্যক্রম চলমান থাকবে।
আজ সকাল ১১ টায় বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় চত্বরে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহকে তার ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি উঠাতে সহযোগিতার ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। তিনি ঢাকা রিপোর্ট২৪ কে জানান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নতুন ভোটার হতে আগ্রহীরা প্রচন্ড ভাপসা গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে সকাল হতেই অপেক্ষা করছেন।তিনি বলেন, আমি নিজে উপস্থিত থেকে তত্বাবধান ও দেখভাল করছি।
পূরুষ ও নারী ভোটারদের জন্য দুটি পৃথক বুথ খোলা হয়েছে।তবে কাজের গতি মন্থর থাকায় আগত নতুন ভোটাররা অসন্তুষ্টি প্রকাশ করেন।অনেক নারী ভোটার দাবি করেন যেহেতু লোকসমাগম বেশি সে কারনে একাধিক বুথ খুলে এই কার্যক্রম গতিশীল করা উচিৎ ছিল।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম